ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মৌলভীবাজার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 10, 2025 - 3:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 37 বার

মনজু বিজয় চৌধুরী,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ ফেব্রুয়ারি সদর উপজেলা হলরুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সানজিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য প,প,কর্মকর্তা বর্ণালী দাস মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম,

বাংলাদেশ জামায়াত ইসলামী সদর উপজেলার আমির মোঃ ফখরুল ইসলাম, নায়েবে আমির ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ,ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যিশু তালুকদার সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান রাহেল,একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমান আলী,ইমাম শাহ আলম প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন।