কেরানীগঞ্জ ৪ মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণে শিকার
কেরানীগঞ্জ (ঢাকা )প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় বুড়ির বাড়িতে দীপা রানীকে গতকাল রাত দশটার পরে ৩জনে পালাক্রমে ধর্ষণ করে। কেরানীগঞ্জ দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান। গতকাল রাত দশটার সময় দীপা রানী ইকুরিয়া এলোমেলো ভাবে ঘোরাফেরা করছিল।
এ সময় জিৎ সরকার ও আশরাফুল ইসলাম নামে দুই তরুণ তাকে আশ্রয় দিবে এবং খাবার দিবে বলে ইকুরিয়ার বুডির বাডি নিয়ে যায়। বুড়ির বাড়িতে নিয়ে যাওয়ার পরে তাদের সাথে আরো দুজন যুক্ত হয়ে তারা পালাক্রমে তিনজনে দীপা রানীকে ধর্ষণ করে ।দিপা রানীর চিৎকার শুনেএলাকাবাসীর এগিয়ে এসে দুইজন ধর্ষণকারীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোফদ করে।
গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ আশরাফুল ইসলাম(২০), পিতা মাসুদ ফরাজী পান গাও কেরানীগঞ্জ ঢাকা।জিৎ সরকার(১৯) পিতা সৌম্য সরকার পানগাঁও কেরানীগঞ্জ ঢাকা।ধর্ষিত দীপা সরকার বাদী হয় কেরানীগঞ্জ দক্ষিণ থানায় একটি মামলা করেছে। দিপা রানী , পিতা গোপাল দাস আনন্দবাজার চাঁদপুর ।ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে পাঠালে আদালত ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছেন । দক্ষিণ কেরানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান থানায় মামলা হয়েছে আসামি ধরার জন্য আইন অনুব্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে খুব দ্রুত আসামি গ্রেপ্তার হবে।








