ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 9, 2025 - 12:01 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 36 বার
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ৪নং মান্দা ইউনিয়ন যুবদলের আয়োজনে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আশুরোগ মুক্তি সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায়, বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক এমপি মরহুম শামসুল আলম প্রামানিক সহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৮ মার্চ) বিকেল ৫ ঘটিকায় ফেরিঘাট হাফিজিয়া মাদ্রাসা মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মান্দা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি এরশাদ আলী এর সভাপতিত্বে ও কামরুজ্জামান রিপুর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু,উপজেলা যুবদলের আহবায়ক নুরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল জলিল, যুগ্ন আহবায়ক আব্দুল মালেক, যুগ্ন আহবায়ক এনামুল হক মাষ্টার সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল,কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।#