ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ১০:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিজিবি’র অভিযানে সাড়ে ১৬ লাখ টাকার মাদকসহ আটক ১

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 15, 2025 - 6:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী (২৯ বিজিবি) বিজিবি ব্যাটালিয়ন এর বিশেষ অভিযানে সাড়ে ১৬ লাখ টাকার মাদকসহ নুর আলম শাহীন (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। ২৯ বিজিবির আওতাধীন বিরামপুর চৌঠা বিওপি সীমান্ত এলাকা থেকে শনিবার সকালে ওই মাদক কারবারিকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর আওতাভুক্ত বিরামপুর উপজেলার চৌঠা বিওপির টহল কমান্ডার হাবিলদার শহীদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল শনিবার সকাল সাড়ে ৯টায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করেন।
এসময় সীমান্ত পিলার ২৯৬/২-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌঠা গ্রামের লিচু বাগান থেকে ১০ হাজার ৮৭০ পিস ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন, ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১ কেজি ভারতীয় জিরাসহ মো. নুর আলম শাহীন (৩৫) কে আটক করা হয়। আটককৃত নুর আলম শাহীন দিনাজপুরের বিরামপুর উপজেলার দেশমা হাট এলাকার বাকুন্ডা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে।

ফুলবাড়ী (২৯ বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চত করে জানান, আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল্য ১৬ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ধৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।