ঢাকা | মার্চ ১৫, ২০২৬ - ২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে মৌসুমী ব্রিকসে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 15, 2025 - 7:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে অবৈধ ইটভাটায় আবারো অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা খৈল্লাঘাট এলাকায় মৌসুমী ব্রিকস নামে একটি ইটভাটায় শুক্রবার ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ইটভাটার চুল্লি ভেঙ্গে ফেলে ইটভাটাটি বন্ধ করে দেয়া হয়।এ বিষয়ে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন জানান,ইটভাটাটির মালিক আব্দুল কাদের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই অবৈধভাবে দীর্ঘদিন যাবত ইটভাটাটি চালিয়ে আসছিল। আমরা ঢাকা জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক এই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ইট ভাটাটি বন্ধ করে দিয়েছি।