ময়মনসিংহে বিশিষ্টজনদের সম্মানে নর্থ সাউথ বাংলা কলেজ এর ইফতার
আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহে বিশিষ্টজনদের সম্মানে ইস্টওয়ার্ড লিমিটেড এর অন্যতম প্রতিষ্ঠান নর্থ সাউথ বাংলা কলেজ এর উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০মার্চ) বিকালে নগরীর বলাশপুর ৪৭/বি হাক্কানীর মোড় সংলগ্ন অবস্থিত কলেজ প্রাঙ্গনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান মোঃ প্রফেসর আবু তাহের।
নর্থ সাউথ বাংলা কলেজ এর মোঃ রহমত উল্লাহ এর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের কলেজ পরিদর্শক প্রাণেশ রঞ্জন রায়, অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান (আশিক) প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,শিক্ষক হলেন মানুষ গড়ার কারিগর। অর্থাৎ শিক্ষকই মানুষকে শিক্ষিত ও দক্ষ মানবশক্তিতে রূপান্তর করে দেশ ও জাতিগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মনীষী রাসেল বলেছেন, Teachers are the Architect of Nation and Harbinger of civilization. শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য পালনের বিষয় আলোকপাত করতে গেলে প্রথমেই বলতে হয়, শিক্ষকতা কেবল চাকরি নয়; বরং শিক্ষকতা এক মহান পেশা ও ব্রত। যুগে যুগে, কালে কালে শিক্ষকরা জ্ঞানের দীপশিখা জ্বেলেছেন, উজাড় করে বিলিয়ে দিয়েছেন নিজের জ্ঞানের ভাণ্ডার। অথচ কখনো প্রশ্ন করে দেখেননি প্রতিদানে তিনি কী পেয়েছেন? তাই শিক্ষক হলেন সমাজের শ্রেষ্ঠ পর্যায়ের মানুষ।
তিনি বলেন-শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ভৌত অবকাঠামোর উন্নয়ন ও শিক্ষা উপকরণাদি দেয়া হয় সত্য, কিন্তু শিক্ষকের মানোন্নয়ন ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। সেজন্য প্রয়োজন প্রগতিশীল, মেধাবী ও সৃজনশীল ব্যক্তিদের শিক্ষকতায় আকৃষ্ট করা। শিক্ষককে জ্ঞানসমৃদ্ধ, কুশলী ও দক্ষ করে গড়ে তোলার জন্য শিক্ষকতা জীবনের প্রথম থেকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ ও গবেষণা কর্মের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষকের ন্যায্য অধিকার ও মর্যাদার কথা বলতে গেলে বলতে হয়, এ বিষয়টি চরমভাবে উপেক্ষিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।পরে বিশ্বের সকল মুসলিম উম্মাহ এর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








