মান্দায় জাতীয়তাবাদী যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী যুবদল মান্দা উপজেলা শাখার উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আশুরোগ মুক্তি সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ও সাবেক এমপি মরহুম শামসুল আলম প্রামানিক সহ গণতান্ত্রিক আন্দোলনে নিহত সকল শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার কয়াপাড়া কামারকুরি উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে মান্দা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল জলিল এর সঞ্চালনায় উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডাঃ ইকরামুল বারী টিপু।
উক্ত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ডি এম আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক মাষ্টার এনামুল হক, যুগ্ম আহবায়ক সিদ্দিক হোসেন, যুগ্ম আহবায়ক সাদেকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ওবায়দুল হক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#








