ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১১:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় থানা পুলিশের উদ্যোগে উঠান বৈঠক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, April 9, 2025 - 8:52 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় থানা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনসচেতনতামূলক উঠান বৈঠক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক একে এম নাজমুল হক নাজু,উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান সেলিম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, যুবনেতা ডাক্তার ফিরোজ শাহীন সহ অনেকে।
এসময় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন,মাদক, সন্ত্রাস, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। এর সাথে জড়িত যেই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তিনি  মাদক, সন্ত্রাস দমনে সকলকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।#