ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:০৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গফরগাঁওয়ে এসআই তাইজুলের অভিযানে অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার, কিশোরীর উদ্ধার 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 18, 2025 - 12:56 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 70 বার

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামের মেয়ে স্কুল শিক্ষার্থী নুসরাত জাহান মিম (১৫) কে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় অপহরণ চক্রের সদস্য আসামি রাজু মিয়াকে গত ১২ এপ্রিল গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রাজু উপজেলার রসুলপুর ইউনিয়নের কদম রসুলপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে।

এর আগে গত ৮ এপ্রিল নুসরাত জাহান মিম স্কুলে যাওয়ার সময় তারপর পথ রোধ করে তাকে অপহরন করে রাজু ও তার সঙ্গীরা। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মিমের মা সাদিয়া আফরিন গত ১১এপ্রিল গফরগাঁও থানায় বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-৬
ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(স:)/২০২০।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি শিবিরুল ইসলামের নির্দেশনায় তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলাটি দ্রুত তদন্ত সাপেক্ষে থানার মেধাবী, চৌকস ও সাহসী অফিসার রসুলপুর ইউনিয়নের বিট পুলিশ এর দায়িত্বপ্রাপ্ত এসআই তাইজুল ইসলামের নেতৃত্ব এএসআই শফিকুর রহমান ও একটি চৌকস পুলিশের টিম গত ১৭ এপ্রিল দিবাগত রাতে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার মনোহরদীথানা এলাকা হইতে ভিকটিম মিমকে উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রসুলপুর ইউনিয়নে রসুলপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রসুলপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে নুসরাত জাহান মিমকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই ইউনিয়নের কদম রসুলপুর গ্রামের শাহিন মিয়ার ছেলে রাজু ও তার সঙ্গীরা। বিষয়টি প্রথমে মিম তার পরিবারকে জানালে তারা রাজুর পরিবারকে বলে এবং উত্ত্যক্ত করতে নিষেধ করে।

এ অবস্থায় রাজু ক্ষিপ্ত হয়ে রাজু সুযোগ বুঝে মিমকে অপহরণের পরিকল্পনা করতে থাকেন। একপর্যায়ে
গত ৮ এপ্রিল মিম স্কুলে যাওয়ার পথে একা পেয়ে জোরপূর্বক অটোরিকশায় তুলে নিয়ে যায় রাজু। এ ঘটনায় মিম এর মা সাদিয়া আফরিন বাদী হয়ে রাজু ও তার সঙ্গীদেরকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন।

গফরগাঁও থানার এসআই মামলার তদন্তকারী কর্মকর্তা তাইজুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে গত ১৭ই এপ্রিল দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে নরসিংদী জেলার মনোহরদী থানা এলাকা হইতে ভিকটিম মিমকে উদ্ধার করা হয়েছে। এর আগে মামলার প্রধান আসামী রাজুকেও গ্রেফতার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ভিকটিম কিশোরীকে উদ্ধার পূর্বক নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দিয়ে  গ্রেপ্তারকৃত আসামি রাজুকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠাঁনো হয়েছে। মামলার অন্যান্য এজাহারনামীয় আসামিদেরকেও গ্রেপ্তারের পক্রিয়া অব্যাহত রয়েছে।