ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আরাফাত হত্যা: প্রধান আসামি ঢাকার বাড্ডা থেকে গ্রেপ্তার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 1, 2025 - 10:08 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 81 বার

মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদকঃ-বরগুনার তালতলীতে মোটরসাইকেল চালক আরাফাত খাঁন হত্যা মামলার প্রধান আসামি সোহেল সিকদারকে রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল জানান, ঘটনার পর থেকেই সোহেল পলাতক ছিল। প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তদন্ত কর্মকর্তা এস,আই,সুশান্ত, বাড্ডা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করেন। বর্তমানে তাকে তালতলী থানায় আনা হচ্ছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি রাতে তালতলীর কচুপাত্রা বাজারে অবস্থানকালে আরাফাত খান ও তার বন্ধু হাবিবুল্লাহর ওপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ঘটনাস্থলেই নিহত হন আরাফাত, গুরুতর আহত হন হাবিবুল্লাহ।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছাত্রদল নেতা আরাফাত সিকদারসহ স্থানীয়ভাবে পরিচিত কয়েকজনকে অভিযুক্ত করা হয়।

তবে মামলায় প্রকৃত আসামিদের পাশাপাশি কয়েকজন নিরীহ ব্যক্তিকেও জড়ানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে গিয়ে যেন নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন।

আরাফাত হত্যার প্রতিবাদে এলাকাবাসী একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তারা দ্রুত বিচার ও নিরীহ ব্যক্তিদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন।