ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহের দাপুনিয়া ও ঘাগড়া ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করলেন ইউএনও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 8, 2025 - 3:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

আরিফ রববানী ময়মনসিংহ:ময়মনসিংহের সদর উপজেলার ইউনিয়নের জনবহুল এলাকা ১০নং দাপুমিয়া ১১নং ঘাগড়া ইউনিয়ন।

বিভাগীয় প্রধান নগরী ময়মনসিংহের শহরতলি এলাকা হলেও ইউনিয়ন গুলোতে এখনো রাস্তাঘাট,ব্রীজ কালভাট এর বেহাল দশা, প্রায় সব এলাকায় নতুন নতুন রাস্তা নির্মাণ করা হলেও উপজেলার ভাবখালী ইউনিয়ন, ঘাগড়া ইউনিয়ন, দাপুনিয়া ইউনিয়নের মানুষের দুর্ভোগের কথা ভাবেনি কেউ। কাচা রাস্তা, আবার ভাঙনে রাস্তা পড়ে গিয়াছে। এসন অঞ্চলের মানুষগুলো দীর্ঘদিনের কষ্টে জর্জরিত। অনেক এলাকায় রাস্তার উপর কালভাট ও ব্রীজ ভাঙ্গনের ফলে মানুষ ও যান চলাচলে চরম রিক্সে পরিণত হয়েছে। বিশেষ করে ভাবখালী ইউনিয়নের চুরখাই-ভাবখালী রাস্তায় সমরের বাড়ী সংলগ্ন একটি কালভার্টের ভাঙ্গন দৃশ্য অনেকদিন ধরেই লক্ষ করা যাচ্ছে। জনপ্রতিনিধি না থাকায় অনেক কিছু প্রশাসন অবগত হতেও পারে না। তবে সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক উন্নয়ন বান্ধব সরকারি কর্মকর্তা। তারা নিজেরা প্রতিদিন বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাট, ব্রীজ কালভার্টসহ জনগণের অন্যান্য সকল সমস্যার খোজ খবর নিয়ে এসব সংস্কার করে জনগণের প্রশংসা অর্জন করছেন।

ময়মনসিংহ সদরের সকল উন্নয়ন কর্মকান্ডকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত পরিবেশে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে নিয়মিত টহল দিচ্ছেন ইউএনও আরিফুল ইসলাম প্রিন্স ও পিআইও মনিরুল হক ফারুক রেজা।

সেই ধারাবাহিকতা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিন্স ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, দাপুনিয়া ইউনিয়নের প্রশাসক ও উপজেলা পরিসংখ্যান অফিসার মেহেদী হাসান এর প্রচেষ্টায় দাপুনিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গ্রামবাসীরা পাচ্ছে তাদের স্বপ্নের রাস্তা,ব্রীজ কালভাট। যার উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

দাপুনিয়ার মানুষ তাদের স্ব-স্ব এলাকার একটি মাত্র রাস্তার জন্য ইতিপূর্বে বহু চেয়ারম্যান-মেম্বারদের দারস্তও হয়েছেন। কিন্তু সব জায়গা থেকে নিরাশ হয়ে ফিরেছে তারা। অবশেষে ইউপি প্রশাসক মেহেদী হাসানের এর প্রচেষ্টা এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পিআইও এবং উপজেলা প্রশাসনের সহায়তায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে
গ্রামবাসী পাচ্ছে তাদের স্বপ্নের রাস্তা।

এ প্রসঙ্গে স্থানীয় কয়েকজন বলেন, আমরা কোনদিনও ভাবেনি যে রাস্তা পাবো। এ পর্যন্ত বহু জনপ্রতিনিধি ও নেতাদের দারস্ত হয়েছি। কিন্তু সুফল পায়নি। তাই বর্তমান প্রশাসকের এর সাথে আমাদের বিষয়ে সব বলি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেন যে এই রাস্তা হবে। আমরা রাস্তার দেখতে পাচ্ছি। রাস্তাটির নির্মাণ কাজে সর্বদায় তদারকি করায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন তারা।

নিয়মিত পরিদর্শনের অংশ হিসাবে বুধবার ৭মে সকালে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দাপুনিয়া এবং ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের চলমান উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন। এসময় বাস্তবায়ন নীতিমালা ও আদর্শ মান এবং ডিজাইন অনুসরণ করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স।

পিআইও মনিরুল হক ফারুক বলেন,বর্তমান সরকারের নেতৃত্বে সারদেশের ন্যায় ময়মনসিংহ সদরেও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। রাস্তার পাশে খাল থাকায় ভেঙ্গে ধ্বসে যাচ্ছে, তাই কালভার্ট ও গাইডওয়াল সহ চলাচলের উপযোগি রাস্তা করা হচ্ছে। এসব উন্নয়ন কর্মকান্ড যেন সচ্ছতার সহিত হয় তাই নিয়মিত পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাচ্ছে উপজেলা প্রশাসন।