ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুলিশের নিরব ভূমিকায় অন্যের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 19, 2025 - 1:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 181 বার

গাজীপুর জেলা প্রতিনিধি:আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অন্যের জমিতে প্রভাব খাটিয়ে থানা পুলিশের নীরব ভূমিকায় স্থানীয় প্রভাবশালী নেতার জোরপূর্বক রাস্তা নির্মাণ। সরকারি কোন প্রকল্প প্রকল্প অনুমোদন হয়নি, অথচ তড়িঘড়ি করে অন্যের ব্যক্তিগত জমিতে জোরপূর্বক রাস্তার কাজ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী নেতা,

নেতার বোন ও তাদের একাধিক অনুসারীর বিরুদ্ধে। এদিকে কাজ বন্ধ করতে ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারা জারি করেছেন। কিন্তু সরকারি নিয়মনিতির তোয়াক্কা না করে রাস্তার নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার প্রার্থী আঃ মতিন মিয়া, তার বোন সাজেদা আক্তার, ও তাদের সহযোগি সন্ত্রাসীরা।

ভুক্তভোগীর অভিযোগ ও ১৪৫ ধারা নিষেধাজ্ঞা সূত্রে জানা যায়, মৃত: সুলতান উদ্দিনের ছেলে শাহিন সরকার পৈত্রিক বসত ভিটায় বসবাস করে আসছে। সম্প্রতি পূর্ব শত্রুতার জের ধরে কালীগঞ্জ থানাধীন ৭১ নং সেনপাড়া মৌজার অর্ন্তগত আরএস ১০, ১২ খতিয়ানে যার আর.এস দাগ নং ৮২, ৮৩, ও ৮৫। সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে প্রতিবেশী মতিন শেখ, তার বোন সাজেদা আক্তার, ও তাদের সহযোগি আলাউদ্দিন, মামুন, নাসির উদ্দিন, মুক্তা ও দুলাল ও অজ্ঞাত ২০/৩০ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জোরপূর্বক অবৈধ ভাবে ঐ সম্পত্তিতে জোর পূর্বক অনুপ্রবেশ করে অত্যাধুনিক ব্যাটারি চালিত করাত দিয়ে কয়েক শত কাঁঠালসহ দুইটি কাঁঠাল গাছ,

বিভিন্ন জাতের ২০/২৫টি গাছসহ বাঁশঝাড় কেটে ফেলে। এতে করে লক্ষাদিক টাকার হাজার ক্ষতি সাধন হয়। গাছগুলো কাটায় পরিবেশ নষ্ট ও জনস্বাস্থ্যের জন্য বিরাট ক্ষতি সাধন হচ্ছে বলে মনে করেন অভিযোগকারী। যা পরিবেশের হুমকি হয়ে দাড়িয়েছে। এ বিষয়ে উলুখোলা ফাঁড়ির ইনচার্জ নকিব এর সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পেয়েছি আপাতত কাজ বন্ধ রয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে। কিন্তু সরজমিনের গিয়ে মেলে ভিন্নরূপ।

কালীগঞ্জ থানায় অভিযোগ এর প্রেক্ষিতে মৌখিকভাবে বিষয়টি বন্ধের কথা জানালেও পরে কাজ বন্ধ না করায় আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগীরা।

পরে ভুক্তভোগী পরিবার বিচারের প্রতিকার চেয়ে গত ১৫ই মে গাজীপুর আদালতে মামলা করেন। পরে আদালত বিষয়টি আমলে নিয়ে উল্লেখিত জায়গার ওপর কাজ বন্ধ রাখতে ১৪৫ ধারা জারি করেন। ১৭ই মে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে লিখিতভাবে নির্দেশ দেন কালীগঞ্জ থানা পুলিশের সহঃ উপ-পরিদর্শক (এএসআই) মোঃ জহুরুল ইসলাম। এত কিছুর পরও সরকারি আইন আমান্য করে কাজ চলমান রেখেছেন সন্ত্রাসীরা। এই জমির ওপর দিয়ে রাস্তা গেলে তাদের বড় ধরনের ক্ষতি হবে বলে জানান ভুক্তভোগীরা।

জমির মালিকরা বলছেন, আমাদের জায়গার ওপর দিয়ে সরকারি অনুমোদন ছাড়াই রাস্তা নির্মাণ শুরু করেছেন। ওই জমিতে পুরনো বেশকিছু গাছপালাও কেটে ফেলেছে। বিষয়টি নিয়ে বার বার আপত্তি জানালেও তিনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। পরে আদালতের দ্বারস্থ হয়েছি আমরা। ক্ষমতার দাপট দেখিয়ে কাজ চলমান রেখেছেন তিনি। আমরা এর প্রতিকার চাই।

এদিকে জমির মালিক শাহিন সরকার বলেন, মতিন শেখ তার্বন সাজেদা সহ তাদের সন্ত্রাসী বাহিনী জোর করে আমার অনুপস্থিতিতে আমাদের জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করতেছে। আমার স্ত্রী শামীমা ও তার দুই ঝা মিলে কাজে বাধা দিলে দিলে সন্ত্রাসীরা তাদের দিকে তেড়ে আসে। তারা স্থানীয় সন্ত্রাস বাহিনী আমার স্ত্রী এবং তার ঝা কি তাদের সঙ্গে পারব? আমরা সরকারের কাছে সঠিক বিচার চাই।

অভিযুক্ত মতিন ও তার বোন সাজেদা বলেন, এখানে প্রায় ৭০ থেকে ৮০ জন মানুষ বসবাস করে যাদের চলাচলের এটাই একমাত্র রাস্তা। আর আদালত থেকে প্রাপ্ত চিঠি পুলিশের মাধ্যমে পেয়েছি। কাজ বন্ধ রেখেছি। গাছ কেন কাটা হলো এই জবাবে তারা বলেন আমাদের অনুপস্থিতিতে স্থানীয় লোকজন মেশিন দিয়ে গাছ কেটেছেন এ বিষয়ে আমরা জানতাম না।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন বলেন, কারো জমিতে জোরপূর্বক জমিতে কোনো অবস্থাতেই রাস্তা সংস্কার করতে পারবেন না। কোর্ট থেকে ১৪৫ ধারায় কাজ করায় নিষেধাজ্ঞা থাকার পরেও যদি করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। স্থানীয় কেউ যদি এমন কর্মকাণ্ডে লিপ্ত হয়, তাহলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন কারো জমিতে জোরপূর্বক কেউ অনুমোদন না নিয়ে রাস্তার কাজ করতে পারেন না।