ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সিলেট কমিউনিটি অফ ওমানের আত্মপ্রকাশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 23, 2025 - 11:11 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 312 বার

রেজওয়ান আহমদ সুজন:বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ও সিলেট জেলার ওমান প্রবাসীদের নিয়ে সিলেট কমিউনিটি অফ ওমানের আত্মপ্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ২২শে মে মাস্কাটের রুই অঞ্চলের একটি বাংলাদেশী প্রতিষ্ঠানের অফিস রুমে মাওলানা মতিউর রহমান সাদীর সভাপতিত্বে ও আশিকুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

এসময়, শুভেচ্ছা বক্তব্য রাখেন, রেজওয়ান আহমদ সুজন, মামুন আহমদ শরীফ তালুকদার, মুজাহিদুল ইসলাম, এস এম বাবু, আশিকুর রহমান, আব্দুস সালাম, জুয়েল আহমদ, সেলিম খঁান, আবদুস শহীদ, হাসনাত মিয়া ও রুসন আহমদ।

বক্তারা ওমানে প্রথমবারের মতোই এমন একটি সংগঠনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে সংগঠনটি অনেক দূর এগিয়ে যাবেন সেই প্রত্যাশা নিয়ে উপস্থিতি সবাই শপথ গ্রহন করেন।