ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৩:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 23, 2025 - 11:51 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের সখীপরে সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ মে) বেলা ১২টা ৫৭ মিনিটে সখীপুর- গোড়াই সড়কের লাইফ কেয়ার ক্লিনিক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

সড়ক দুর্ঘটনায় নিহত শিশু সোয়াদ আল সাফওয়ান (৫) পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের জামতলা বিদ্যুৎ অফিস সংলগ্ন মাসুম মিয়ার একমাত্র সন্তান ছিল। ইতোমধ্যে সখীপুর থানা পুলিশ ঘাতক ট্রাক আটক করেছে বলে জানা যায়।

 

খোঁজ নিয়ে জানা যায়, বাব-মা ও সাফওয়ান অটোগাড়ি যোগে লাইফ কেয়ার ক্লিনিক সংলগ্ন এলাকায় নিহত সাফওয়ানের খালার বাসায় বেড়াতে আসে। অটো গাড়ি থেকে নামার পরেই মা রাস্তা পার হয়ে যায় এবং বাবা গাড়ি ভাড়া দিচ্ছিল। ঠিক ওই সময়ই পরপর দুটি গোড়াই গামী দ্রুতগতির ট্রাক যাচ্ছিল। হঠাৎ করে রাস্তা পার হতে গেলে দ্বিতীয় ট্র্যাকের সামনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

এ বিষয়ে নিহত সাফওয়ানের মামা সাজু জানান, সাফওয়ান আমার খুবই আদরের ভাগিনা ছিল। এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত।

 

জানতে চাইলে এ বিষয়ে সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) শরীফ আশিকুর রহমান বলেন,  মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং গাড়িটি (ট্রাক) আটক করা হয়েছে।