ঢাকা | মে ২, ২০২৬ - ১২:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ মুকুলের পরিবারের পাশে বিএনপি নেতা আবু তাহের খোকন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 26, 2025 - 5:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 110 বার

মোঃ নাসিম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার গনইর গ্রামের মুকুলে কালবৈশাখি ঝাড়ে তিনটি মাটির ঘওে টিনের চালা উড়ে যায়। খোলা আকাশের নীচে বসবাস করছে মুকুলের পরিবার । এই সংবাদ পেয়ে ছুটে যান ক্ষতি গ্রস্থ মুকুলের বাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, নাচোল উপজেলা পরিষ

দের সাবেক ভাইস চেয়ারম্যান  আবু তাহের খোকন। গত ২৫ মে রবিবার বিকাল সাড়ে ৫টায় গুড়ি গুড়ি বৃষ্টি উপক্ষো করে মুকুলের ক্ষতি গ্রস্থ ঘরবাড়ি দেখতে উপস্থিত হন। ক্ষতিগ্রস্থ টিনসেটের মাটির দেখেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি তাৎক্ষনিক ৫হাজার টাকা প্রদান করেন। সেই সাথে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় এমপি মনোনায়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন  মোবাইল এর মাধ্যমে আরো ৫হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন।

বিএনপি নেতা আবু তাহের খোকন মুকুলকে দ্রুত বাড়ি মেরামত করতে বলেন এবং তার পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সেই সাথে তিনি  ইউনিয়ন চেয়ারম্যান ,উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসককে  ক্ষতিগ্রস্থ মুকুলের পাশে থাকার অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রভাষক মনিরুল ইসলাম, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার ও অর্থসম্পাদক হাবিবুল্লাহ সিপন।