ঢাকা | মে ৩, ২০২৬ - ৫:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে ধর্ষণ মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 28, 2025 - 12:48 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 68 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে ধর্ষণ মামলার আসামি মোঃ মোহন মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে র‍্যাব-১০। আজ দুপুরে মডেল থানার নজরগঞ্জ এলাকায় ঈদগাহ মাঠের পাশে একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১০ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি মোঃ মোহন মিয়া গত ২০১০ সালের ৭ অক্টোবর ভিকটিম (২৯) এর সাথে দেনমোহর পঞ্চাশ হাজার টাকা ধার্য্য করে কাবিনমূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।

বিবাহের পর ভিকটিম তার স্বামীর পরিবারের সাথে বর্তমান ঠিকানা রাজধানীর শনির আখড়াতে বসবাস শুরু করেন। একপর্যায়ে ভিকটিম ও তার পরিবারের সহযোগীতায় স্বামী মোহন গত ২০১৪ সালে সর্বপ্রথম ইরাকে ও পরবর্তীতে ২০১৬ সালে গ্রিসে গমন করে। ভিকটিমের স্বামী এক পর্যায়ে বর্তমান বছরে গত ৭ ফেব্রুয়ারি দেশে ফিরে এসে তাদের বর্তমান ঠিকানায় স্বামী-স্ত্রী রুপে বসবাস শুরু করেন।

ভিকটিমের স্বামী মোহন গোপনে তালাক দেয় এবং এই বিষয়টি প্রতারণার মাধ্যেমে ভিকটিমের নিকট কার্যকর করে প্রতারণামূলক ভিকটিমকে নিয়মিত ধর্ষণ করতে থাকে। ভিকটিম সরল বিশ্বাসে আসামীর পরিবারের সাথে বসবাস করতে থাকে। গত ১৮মার্চ আসামী যৌন উত্তেজক ও নেশা জাতীয় ঔষুধ সেবন করে আসামীর বর্তমান বাসায় এসে রাত অনুমান ২ ঘটিকার সময় ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে ও মারধর করে। ভিকটিম এর প্রতিবাদ করলে আসামী মোহন ভিকটিমকে তালাক দিয়েছে মর্মে জানায় এবং গত ১ মার্চ তারিখে তালাকের নোটিশের ছবি ভিকটিমকে দেখায়। পরবর্তীতে ভিকটিমসহ তার পরিবারের লোকজন আসামীর কাছে তালাকের কারণ জানতে চান।

কিন্তু আসামী কোনো কারণ না বলে ভিকটিমকে মারধর করে এক কাপড়ে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২২ মে মামলা করেন । উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় আজ দুপুর ১২টায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ মডেল থানার নজরগঞ্জ বটতলার ঈদগাহ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার আসামী মোঃ মোহন মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোহন মিয়ার বাবার নাম মোঃ মোসলেম মিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ভেলানগর গ্রামে।