শিবগঞ্জ ভাইয়েরপুকুরে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকের শুভ উদ্বোধন
রাব্বী হাসান সুমন, শিবগঞ্জ (বগুড়া) ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়ন ভাইয়েরপুকুর বাজারে মেসার্স ভাই ভাই ভ্যারাইটি ষ্টোরের স্বত্তাধিকারী জনাব মোঃ মাজেদুল ইসলাম ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংক এলাকার জন সাধারণের সুবিধার জন্য ২৮ মে (বুধবার) ভাইয়েরপুকুর বাজারের ব্যবসায়ী সমিতি’র সভাপতি জনাব আঃ আলীম এর সভাপতিত্বে ফিতা কেটে শুভ উদ্বোধন মধ্য দিয়ে চালু করেন ৷
উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাবেক আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটমূল ইউনিয়ন বিএনপি’র সভাপতি মীর আবু জাকের মাকু, সাধারণ সম্পাদক আঃ মান্নান দুলু, সাংগঠনিক সম্পাদক কুদ্দুস সরকার, মিলন, আশরাফ, আঃ আলীম, রবিউল ইসলাম, ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক আবুল কালাম, মোঃ হানিফ ও ব্যাংক এশিয়ার কর্মকর্তাগণ ৷








