ঢাকা | আগস্ট ২, ২০২৬ - ২:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, May 29, 2025 - 8:08 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার

স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশের অন্তর্বতী কালীন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ও শিক্ষাবিদ ড. ওয়াহিদ উদ্দিন কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (২৯ মে) সকাল সারে দশটার দিকে কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে আসেন।

কুমুদিনী পরিবার ও মির্জাপুর  উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ তাকে অভ্যর্থনা জানান।

দানবীর রণদা প্রসাদ সাহার কুমুদিনী হাসপাতালের  বিভিন্ন সেবাধর্মী ইউনিট পরিদর্শনের পর ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের লেখাপড়ার মান ও হাসপাতালের চিকিৎসক, নার্সিং স্কুর এন্ড কলেজ ও উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সেবার মান দেখে ভুয়সী প্রশংসা করেন তিনি।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাপুর  উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুল ইসলাম, কুমুদিনী ওয়েল ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর পরিচালক শ্রীমতি সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, সহকারী পরিচালক অনিমেশ ভৌমিক লিটন, এ বি এম আলী হাসান, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হালিম, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধূরী প্রমুখ উপস্থিত ছিলেন।