ঢাকা | মে ৩, ২০২৬ - ১:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কমলগঞ্জে জমি বিরোধে চাচার হাতে দুই ভাতিজি খুন, আহত ভাবি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 4, 2025 - 7:58 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 127 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার হাতে দুই ভাতিজি খুন হয়েছেন। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে দক্ষিণ কাঠালকান্দি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছেন নিহতদের মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের একপর্যায়ে মৃত আইয়ুব আলীর ছেলে মাসুক আলী (৫২) ও তার স্ত্রী রাহেনা বেগম (৪৫) ধারালো অস্ত্র দিয়ে ভাতিজি মাছুমা বেগম (২৫) ও শারমিন আক্তার (২৮) কে কুপিয়ে হত্যা করেন। গুরুতর আহত হন তাদের মা হাজিরা বেগম (৫৫)। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসলামপুর ইউপি সদস্য ফারুক আহমদ জানান, ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং অভিযুক্ত মাসুক আলীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এবিএম সাজেদুল কবির নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।