ঢাকা | মে ২, ২০২৬ - ৫:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জ নাচেলে পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৫ অনুষ্ঠিত।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, June 5, 2025 - 9:06 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 100 বার

মোঃ নাসিম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে- প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)এর আওতায় এক দিন ব্যাপি  পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার(০৪-০৬-২৫ইং) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জনাব নিলুফা সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব ড.মোঃ ইয়াছিন আলী।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃসলেহ্ আকরাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ কাউসার আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান,বি আর ডিবি কর্মকর্তা মোঃহারুনার রশিদ, বিএম ডিএ প্রকৌশলী মো:রেজাউল করিম,কৃষি উদ্যোক্তা রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃআব্দুন নূর, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রায়হানুল ইসলাম,এবং পার্টনার কংগ্রেস প্রোগ্রামের সদস্যবমন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন আমাদের দেশের কৃষিখাতে উন্নয়নের জন্য আমরা বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে যাচ্ছি। আমরা পাটনার স্কুলের মাধ্যমে কৃষকদে প্রশিক্ষন দিয়ে থাকি এবং তাদের সার্বিক সহযোগিতা করি।