ঢাকা | মে ১, ২০২৬ - ৮:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

লাউয়াছড়ায় সংঘবদ্ধ ডাকাতি: আন্তঃজেলা ডাকাতচক্রের তিন সদস্য গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 6, 2025 - 8:02 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 193 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার:মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সংঘটিত সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাতচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—জাহান আহমেদ রাজু, মহরম আলী এবং সিএনজি চালক সালাম মিয়া।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে ডাকাতির শিকার হওয়া সাতটি মোবাইল ফোন এবং একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।

ডাকাতির ঘটনাটি ঘটে গত ৩১ মে রাতে, লাউয়াছড়া উদ্যানের নিকট ফুলবাড়ি চা বাগানের ভাগড়াবাড়ি এলাকায়। সংঘবদ্ধ একটি চক্র সেখানে গাছ ফেলে গাড়ির গতিরোধ করে যাত্রীদের সর্বস্ব লুটে নেয়।

এ ঘটনায় পরদিন (১ জুন) কমলগঞ্জ থানায় মামলা দায়ের হলে, পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোপন সোর্সের সহায়তায় ৩ জুন ভোররাতে অভিযান চালিয়ে চক্রের একজনকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে পরে আরও দুইজনকে আটক করা হয়।

গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা। তিনি আরও বলেন, “এটি একটি আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাতচক্র। আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।”

পুলিশের এমন তৎপরতায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।