সখীপুরে জেলা ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
শরিফুল ইসলাম বাবুল,সখীপুর (টাংগাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক,একটি ওষুধের দোকান ও একটি রেস্তোরাঁসহ মোট ৬ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে পৌর শহরের হাসপাতাল গেইট এলাকার ইভা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার , বাংলাদেশ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার, নিউ শুভেচ্ছা ক্লিনিককে ৪ হাজার, আল আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও ভূইয়া মেডিসিন কর্ণারক্র ৪ হাজার টাকা ও সকাল সন্ধ্যা রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পচা-বাসি খাবারসহ বিভিন্ন অনিয়মের কারণে তাদের প্রাথমিকভাবে এই জরিমানা করা হয়। পরবর্তীতে কোন অনিয়ম পাওয়া গেলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








