ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

অফিসে বসে থাকলে হবেনা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে, হাবিবুর রহমান রতন তালুকদার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 15, 2025 - 5:49 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 404 বার

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নর তিন ও চার নং ওয়ার্ড বিএনপি নির্বাচিত অফিস উদ্বোধন করা হয়েছে।

আজ মহিষার ইউনিয়নর চৌরাস্তা মোড়ে বিএনপি ৩’/৪ ৪ নং ওয়ার্ডের বিনপুর কার্যালয় উদ্বোধন করেন ভেদরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার। মহিষার ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হানিফ মাহমুদ ছৈয়াল, সদস্য মোঃ আকতার হোসেন রাড়ি, সদস্য বি এম মোস্তফা বেপারী, সদস্য, মোঃ স্বপন সরদার, মোঃ দুলাল সরদার৷ এসময় প্রধান অতিথি হাবিবুর রহমান রতন তালুকদার বলেন,

অফিস করে বসে থাকলে হবে না এর বিএনপির কার্যক্রম সম্পর্কে নতুন বাংলাদেশর সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী দল বিএনপি। তাই সবাইকে একত্রিত করে এগিয়ে যেথে হবে। আমি বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান এর নির্দেশক্রমে মিয়া নূরউদ্দিন অপু ভাইর এর কথা মতন মহিষার ইউনিয়নের ৩/৪ নং ওয়ার্ডের কার্যালয় থেকে সাধারণ মানুষের সুবিধা, অসুবিধা ভালো-মন্দ, আবাসন সংকট, আর্থিক সংকট এছাড়াও যে কোন প্রয়োজনে সর্বদা পাশে থাকবে বিএনপি এই তথ্য সবাইকে পৌঁছে দিতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক তালুকদার, বিএনপি নেতা ও মহিষার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ কমির আহমেদ মুন্সি, মহিষার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।