ঢাকা | মার্চ ১৪, ২০২৬ - ৩:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পিআর নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহে ইসলামি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 11, 2025 - 6:14 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 71 বার

আরিফ রববানী ময়মনসিংহ:আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ।

জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সাতটি ইসলামী দলের চলমান যুগপৎ আন্দোলনের দ্বিতীয় পর্বের অংশ হিসেবে শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুম্মা উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহের উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার নেতাকর্মীরা।
১২ অক্টোবর সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করবে দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে জানানো হয়, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ জুমা বিক্ষোভ-মিছিল করা হয়েছে। দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক এই এই কর্মসূচি চলবে।

ইসলামি আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি,মুসল্লী পরিষদ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মননসিংহ এবং ইসলামি আইন বাস্তবায়ন কমিটি ময়মনসিংহ সদর উপজেলার সদস্য সচিব ময়মনসিংহ-৪ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) এর মনোনয়ন প্রত্যাশী
বিশিষ্ট চিকিৎসক, হাড় জোড়া রোগ বিশেষজ্ঞ ট্রমা ও স্পাইন সার্জন অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন বলেন, দেশের এতোগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকারের পক্ষ থেকে কোন রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। কেমন যেনো স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এই সরকারও জনতার দাবীর প্রতি উদাসীনতা প্রদর্শন করছে। এই সরকার একমাত্র জনতার রক্তমাখা-জীবন উৎসর্গ করা অভিপ্রায়ে গঠিত। ফলে জনতার দাবীর প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে।

অভিলম্বে তিনি সরকারের কাছে আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদের বাস্তবায়ন ও জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, ফ্যাসিবাদী ও তার দোসরদের বিচার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবী জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে

বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ভালুকা আসন থেকে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তফা কামাল কাশেমী,ময়মনসিংহ দক্ষিন জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, আলহাজ্ব আনোয়ার হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি শহরের বড় মসজিদের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।