সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ অস্ট্রেলিয়ায় সংবর্ধিত
স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব শামিম আহমদ অস্ট্রেলিয়া সংক্ষিপ্ত সফরে আসা উপলক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার পক্ষ থেকে সিডনীর বাঙালী অধ্যুষিত এলাকা লাকেম্বা লাইব্রেরী হলে ১৯শে অক্টোবর ২০২৫ইং রোজ রবিবার সন্ধ্যা ৭ঘটিকায় এক সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক মো: মশিউর রহমান তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহিদুর রহমান এর সন্ঞালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক (যুগ্ম সম্পাদক পদ মর্য্যাদা) সম্পাদক জনাব মোহামম্দ অমি ফেরদৌস।প্রধান বক্তৃা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি জনাব এ এফ এম তাওহিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সহ-সভাপতি জনাব মোঃ ফয়জুর চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ অমি ফেরদৌস বলেন বিগত ফ্যাসিষ্ট আমলে শামিম ভাইয়েরা জনাব তারেক রহমান এর নির্দেশে বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে জীবন বাজি রেখে অসংখ্য মামলা হামলার স্বীকার হয়েও আন্দোলন সংগ্রামে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন।সেই জন্য স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান বক্তৃার বক্তব্যে বিএনপি অস্ট্রেলিয়া শাখার সভাপতি জনাব এ এফ এম তাওহিদুল ইসলাম বলেন জনাব শামিম আহমদ কে আমরা অস্ট্রেলিয়া বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।আপনারা বিগত স্বৈরাচারী সরকারের সকল অত্যাচার নির্য্যাতন সহ্য করে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন বিশেষ করে জুলাই আগষ্টে জনাব তারেক রহমান এর নির্দেশোনায় আপনারা দলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে সোচ্চার ছিলেন এবং অগ্রনী ভুমিকা পালন করেছেন সেই জন্য আপনি সহ দলের সকল নেতাকর্মী কে ধন্যবাদ জানান।
সংবর্ধিত অতিথি শামিম আহমদ বলেন প্রবাসের মাঠিতে সংক্ষিপ্ত সময়ে এসে আজ আপনাদের কাছে পেয়ে আমার খুব ভালো লাগছে।আমি এবং আমার পরিবার ও সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।এত অল্পসময়ে আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তা অকল্পনীয়।আমি আপনাদের সকলের সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
বক্তব্য রাখেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সহ-সভাপতি মোঃ ফয়জুর চৌধুরী,সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল আলম শফিক,,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অস্ট্রেলিয়া শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ মুরাদ হুসেন,সাহাব উদ্দিন শিহাব,ওয়ারিস মাহমুদ,জাসাস অস্ট্রেলিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক,অস্ট্রেলিয়া বিএনপির প্রচার সম্পাদক মোঃ জুম্মান হুসেন,নিউ সাউথওয়েলস শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নুর আলম।
উপস্থিত ছিলেন,মিঠু ব্যাপারী আব্দুল হান্নান,রাসেল আহমদ,আজিজুন নাহার,রোম্মান আহমদ,তানিম,ফারদিন,রিফাত,আজমুল হুসেন প্রমুখ।








