ঢাকা | মে ১৪, ২০২৬ - ১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আগামী সংসদনির্বাচনে বিএনপি সরকার হবে জাতীয় সরকার— আমান উল্লাহ আমান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, October 22, 2025 - 1:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 100 বার

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি সরকার হবে জাতীয় সরকার ।

জান্নাতের টিকেট দিবে আল্লাহ, কোন একটি দল ভোটের মাধ্যমে জান্নাতের টিকেট বিক্রি করছে। আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিতে পারে না। তারা বলে উমুক মার্কায়, তমুক মার্কায় ভোট দিলে জান্নাতের টিকেট মিলবে —- নাউজুবিল্লাহ। জনগন আর এইগুলো খায় না। তারা সচেতন, তারা ধর্মব্যবসায়ীদের খুব ভাল করে চিনে। যারা পিআর পিআর করেছে তারা স্বাধীনতার বিপক্ষে শক্তি। তাদের নির্বাচনে ভরাডুবি হবে জেনেই নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে। কোন ষড়যন্ত্রই নির্বাচন আটকিয়ে রাখতে পারবে না। মাননীয় প্রধান উপদেষ্টা ড.ইউনুস সাহেবের ঘোষিত আগামী ২০২৬ সালে ফেব্রুয়ারি প্রথম অধ্যায় যথাসময়ে হবে জাতীয় নির্বাচন।

গতকাল বুধবার বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া ইউনিয়নের আসামদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রঙ্গনে কলাতিয়া ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠন কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। তিনি আরও বলেন বিএনপির সরকার সময় অবিভাক্ত কেরাণীগঞ্জে স্কুল কলেজের পাশাপাশি রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। সে সময় অনেকেই আওয়ামী লীগ করতো।

তাদের ভালবাসা দিয়ে, উন্নয়ন দেখিয়ে তাদের বিএনপিতে নিয়ে এসেছি। যতবার কেরাণীগঞ্জে নির্বাচন করেছি ততবার ক্রমগত ভাবে ভোটের পার্থক্য বৃদ্ধি পেয়েছে। বিএনপির আদর্শ আর উন্নয়ন দেখে জনগন বারবার বিএনপিকে ভালবাসে। আগামীতে বিএনপি সরকার গঠন করিলে কেরাণীগঞ্জ হবে একটি আধুনিক মডেল টাউন। তাই উন্নয়ন স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিবেন। এবং ভোট কেন্দ্রে থেকে ভোট গননা করে ভোট কেন্দ্র ছাড়ার আহ্বান জানান।

পরিশেষে তিনি সমাবেশে উপস্থিত থেকেই কলাতিয়া বাজারের কমিটির লোকজনকে ডেকে নিজের পকেট থেকে লক্ষাধিক টাকা দিয়ে কলাতিয়া বাজার খাজনা মুক্ত করেদেন। এবং আশ্বাস দেন আজ হতে কলাতিয়া বাজার চাঁদা মুক্ত।

এসময়ে কোলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুণ হক চান মিয়ার সভাপতিত্বে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি মো নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির,বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান পলাশ, দাউদ শিকদার,আওয়াল শিকদার, জাসাস নেতা সাফায়েত হোসেন ঢালী প্রমূখ।

আলমগীর হোসেন
কেরানীগঞ্জ ঢাকা
২২-১০-২০২৫