ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে নির্মাণ শ্রামিকদের নিয়ে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, November 22, 2025 - 2:30 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে নির্মাণ শ্রামিকদের নিয়ে একদিনের প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। প্লানিং হাউজ ডিজাইন ফার্ম এর আয়োজনে শনিবার (২২নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুজাপুর স্খুল মাঠে এই ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। এতে উপজেলার রংমিস্ত্রি, রাজ মিস্ত্রি, ও টাইলস মিস্ত্রিদের ১০টিম অংশগ্রহণ করেন।

খেলায় ট্রাইবেকারে ০৩-০২ গোলে সিরাজুল একাদশ বিজয়ী হয়েছে এবং হামিদুল একাদশ রানার্সআপ হয়েছে। এরআগে সকালে ওই মাঠে খোলার উদ্বোধন করেন ফুলবাড়ী নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আলাউদ্দিন অনছারী। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার হিসেব একটি খাসি (ছাগল) এবং রানার্সআপ দলকে দুইটি রাজহাস প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর সভার উপ-সহকারী প্রকৌশলী আবু সোয়েব মোঃ সজল। এতে সভাপতিত্ব করেন প্লানিং হাউজ ডিজাইন ফার্ম এর চেয়ারম্যান মো. নাহিদ আহমেদ। খেলা পরিচালনা করেন প্লানিং হাউজ ডিজাইন ফার্ম এর ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মো. নাঈম ইসলাম।