তানোরে যুবদলের আয়োজনে মহিলাদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাটদহ(শিলিমপুর) গ্রামে চাঁন্দুরিয়া ইউনিয়ন যুবদলের আয়োজনে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষে মহিলাদের নিয়ে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্টিত হয়েছে।সোমবার বিকাল পাঁচটায় চাঁন্দুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাটদহ(শিলিমপুর) গ্রামের সুরমান মেম্বারের খোলানে মো: রফিকুল আলী মাস্টারের এর সভাপতিত্বে অনুষ্ঠান
সঞ্চালনা করেন তানোর উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক রনি ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মাহফুজুর রহমান রিমন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মো: মাহফুজুর রহমান রিমন বলেন, তানোর গোদাগাড়ী রাজশাহী -১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনিত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দীন কে আপনাদের ভোটে নির্বাচিত করলে স্থানীয় পর্যায়ের সকল সুযোগ সুবিধা যোগ্য ব্যক্তিদের মাঝে বন্টন করা হবে।
রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট শিক্ষা স্বাস্থ্যের সকল চাহিদা ন্যায্যতার ভিত্তিতে বাস্তবায়ন হবে। আমি আপনাদের সকল দাবি আদায়ে পাশে থাকবো অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামিম রেজা আহ্বায়ক চান্দুরিয়া ইউনিয়ন যুবদল, সোহেল রানা সাবেক সাধারন সম্পাদক চান্দুরিয়া ইউনিয়ন বিএনপি, কাউসার আলী সাধারন সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি, বুলবুল আহম্মেদ সাংগঠনিক সম্পাদক ১ নং ওয়ার্ড বিএনপি, ওয়াহেদ আলী সাধারণ সম্পাদক ১নং ওয়ার্ড যুবদল, তাহাসান আলী মেম্বার, সুরমান আলী
মেম্বার,নিজাম উদ্দিন মেম্বার,আব: করিম মেম্বার,ডলার আলী সাধারণ সম্পাদক ৬নং ওয়ার্ড যুবদল, মো: এখলাসুর রহমান, মেরাজ উদ্দিন, সিদ্দিকুর রহমান সভাপতি চান্দুড়িয়া ইউনিয়ন শ্রমিক দল, জাহাঙ্গীর সাংগঠনিক সম্পাদক ৮ যুবদল, এখলাসুর রহমান সদস্য তানোর উপজেলা যুবদল, আব্দুর রাকিব সভাপতি ২নং ওয়ার্ড যুবদল, জুয়েল রানা সাবেক যুগ্ম আহ্বায়ক চান্দুরিয়া ইউনিয়ন যুবদল,ইয়াকুব আলী, আবু বাক্কার,শাফিউল সহ অনেকে।








