ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

গোদাগাড়ী-তানোর আসনে-এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহসেনীর গণসংযোগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 3, 2025 - 9:14 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 45 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী নির্বাচনী গণসংযোগ করেছেন।

শনিবার (২ ডিসেম্বর ২০২৫) তানোর উপজেলার মঈনপুর মোড় ও মুন্ডুমালা হাট এলাকায় নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ ও এবি পার্টির ঈগল মার্কায় ভোটের আবেদন করেন। গণসংযোগকালে সাধারণ মানুষ, রিক্সা-ভ্যান চালক, দোকানদার-ব্যবসায়ী এবং পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে এবি পার্টির আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।

তিনি মানুষকে বলেন- “এবি পার্টির অঙ্গীকার, রাষ্ট্র হবে জনতার” “আসুন বদলে যাই, বদলে দিই”। এ সময় সাংবাদিকদের সাথেও মত বিনিময় করেন। গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় অত্র এলাকার শুভাকাঙ্খী সুধীজন উপস্থিত ছিলেন। জনগণের মধ্যে আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টির ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর সঙ্গে ছিলেন- অধ্যাপক মনিরুজজামান -সমন্বয়ক কমিটির সদস্য, আব্দুল হালিম -সমন্বয়ক কমিটির সদস্য, আহসান হাবিব -নির্বাচন কমিটির সদস্য, সিফাতুর রহমান –নির্বাচন কমিটির সদস্য, জাকির হোসেন এবং দলের বিভিন্ন স্তরের অন্যান্য কর্মীগণ।