ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ১:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সেবাই আমার রাজনীতি- রাঙ্গুনিয়ার গনসংযোগ ও উঠান বৈঠকে ডাঃ এটিএম রেজাউল করিম

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, December 3, 2025 - 12:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 39 বার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিবেদকঃ রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী চিকিৎসক ডাঃ এটিএম রেজাউল করিম। বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়, সমস্যার কথা শোনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন তিনি।

গণসংযোগের পাশাপাশি ডাঃ রেজাউল করিম এলাকার কয়েকজন প্রয়াত ব্যক্তির কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

উঠান বৈঠকে তিনি বলেন৷ “মানুষ আমাকে ভালোবাসে সেবার জন্য, ক্ষমতার জন্য নয়। আগামী দিনেও রাঙ্গুনিয়ার মানুষ যেনো সহজ-সুলভ চিকিৎসা, শিক্ষা ও উন্নত জীবনের অধিকার পায়— সেটিই হবে আমার মূল অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ার সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে মানুষের পাশে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই। আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে ইসলামপুরসহ পুরো রাঙ্গুনিয়াকে পরিবর্তনের নতুন ধারায় নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।”

গণসংযোগে স্থানীয় জনগণের উপস্থিতি ছিলো উল্লেখযোগ্য। তাঁরা ডাঃ রেজাউল করিমের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং আগামীর রাঙ্গুনিয়া গড়ার অঙ্গীকারে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।