ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ১:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো আধুনিক ইনডোর ফুটসাল স্টেডিয়ামের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, December 27, 2025 - 10:49 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 198 বার

মোঃ ইমরান হোসেন শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রথমবারের মতো আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ফুটসাল ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। খেলাধুলা ও যুবসমাজকে আরও সক্রিয় করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এই ইনডোর ফুটসাল স্টেডিয়াম শ্রীমঙ্গলের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। আধুনিক ফ্লোরিং, মানসম্মত আলো ব্যবস্থা, নিরাপত্তা ও দর্শক সুবিধাসহ স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছে, যা তরুণ ক্রীড়াবিদদের দক্ষতা বিকাশে সহায়ক হবে।

স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা জানান, এতদিন শ্রীমঙ্গলে ইনডোর ফুটসালের জন্য কোনো মানসম্মত মাঠ ছিল না। এই স্টেডিয়াম চালু হওয়ায় নিয়মিত অনুশীলন ও টুর্নামেন্ট আয়োজনের সুযোগ সৃষ্টি হবে।
উদ্বোধনের মধ্য দিয়ে শ্রীমঙ্গলের ক্রীড়া ও বিনোদন খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুললো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।