প্রশিক্ষণের মাধ্যমে দেশের এক কোটি বেকারত্বের কর্মসংস্থান করবে বিএনপি বললেন, আবুল কালাম
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের সাবেক দুই বারের এমপি জননেতা আবুল কালাম আজাদ সিদ্দিকী এ কথা বলেন। আল্লাহ যদি আমাদের কবুল করেন সরকার যদি বিএনপি যায় তাহলে ১ কোটি বেকারত্বের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এছাড়াও ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এগুলো তো রয়েছে এবং যেসব ছেলেমেয়েরা লেখা পড়া করে ও যাঁরা করে না তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থের সুযোগ সৃষ্টি করা আমাদের নেতা তারেক রহমানের লক্ষ। তিনি আরো বলেন, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ, আমরা নতুন করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই। তাই নতুন বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকসহ সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের ‘মির্জাপুর সাংবাদিক সংস্থা’ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উক্ত সভায় মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রাব্বি ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক ডি.এম শফিকুল ইসলাম ফরিদ ও আলম মৃধা, শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওয়াজেদ মৃধা, মির্জাপুর কলেজের সাবেক ভিপি আলী আজম সিদ্দিকী, প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি সামছুল ইসলাম সহিদ, যুবদল নেতা ও হালিম আধুনিক হাসপাতাল এণ্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মো. আল-আমিন উজ্বল প্রমুখ।
এছাড়া মির্জাপুর সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মো. কাইয়ুম মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া, কোষাধ্যক্ষ মো. শামীম মিয়া, সদস্য বছির আহম্মেদ, সাইফুল ইসলাম, মো. নাজিম উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। এরআগে প্রধান অতিথি সাংবাদিক সংস্থায় পৌঁছালে সংগঠনটির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।








