কেরানীগঞ্জে বিভিন্ন হাউসিং ও হাটবাজারে সিসি ক্যামেরা স্থাপনে মতবিনিময় সভা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে বিশেষ নিরাপত্তার স্বার্থে কেরানীগঞ্জে বিভিন্ন হাউজিং প্রকল্পে ও হাটবাজারে সিসি ক্যামেরা স্থাপনসহ লাইটিং করার বিষয় নিয়ে হাউসিং প্রকল্পের মালিক ও বাজার ব্যবসায়ীদের সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে আজ সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক বলেন, উপজেলার বিভিন্ন হাউসিং প্রকল্পে ও হাট বাজারগুলোতে সিসি ক্যামেরা ও পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা না থাকায় বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড ঘটিয়ে অপরাধীরা নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয়।
এতে অপরাধীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হয়। তাই আগামি নির্বাচনকে সামনে রেখে ৩০ জানুয়ারীর মধ্যে উপজেলার প্রতিটি হাউসিং প্রকল্পে ও হাটবাজারে বাধ্যতামূলক সিসি ক্যামেরা ও লাইটিং ব্যবস্থা স্থাপন করতে হবে। সভায় বিভিন্ন হাউসিং প্রকল্পের মালিক ম্যানেজার ও বাজার গুলোর ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।








