ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কালিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত সাংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলমকে শুভেচ্ছা জানান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, February 14, 2026 - 7:21 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

মোঃ হাচিবুর রহমান,কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃনড়াইল এক আসনের বিএনপি মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে শুভেচছা জানিয়েছে কালিয়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

১৪ ফেব্রুয়ারী (শনিবার) সকাল সাড়ে ১০ টায় বিশ্বাস জাহাঙ্গীর আলমের নিজ বাড়ী কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামে গিয়ে এ শুভেচছা জানানো হয়। এ সময় কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ ও সাধারন সম্পাদক শেখ আজমল হোসেনসহ ক্লাবের ১৪/১৫ জন সাংবাদিক নব নির্বাচিত সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সময় কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বাস আসজাদুর রহমান মিটুকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ ছাড়া সকাল থেকে নড়াইল এক আসনের বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা নব নির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা জানান।

দুরদুরান্ত থেকে আশা নেতাকর্মীদের জন্য নিজ বাড়িতে সকালের খাবারের ব্যাবস্থা করেন নব নির্বাচিত নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।