ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৬:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় চুলার আগুনে ৫ বসতঘর পুড়ে ছাই

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 17, 2026 - 4:38 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নজুরপাড়া এলাকায় চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। এসময় তাদের সহযোগিতা করেন স্থানীয়রা।

ক্ষতিগ্রস্ত ঘরগুলোর মধ্যে রয়েছে খোরশেদ আলমের মালিকানাধীন একটি পাকা বসতঘর এবং মাওলানা খোরশেদ আলম, শহর আলী, আহমদ আলী ও নুরুল হকের মালিকানাধীন কাঁচা বসতঘর।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রায় পাঁচটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক হিসাবে প্রায় ৫ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।