ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কাপ্তাই বিএনপি নেতা উথোয়াই মং মারমাকে জেলা পরিষদ সদস্য করার দাবী উঠেছে

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, February 28, 2026 - 12:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

কাপ্তাই প্রতিনিধি:- বিএনপি দলের দুঃসময়ের কান্ডারী পরীক্ষিত নেতা ও কর্মীবান্ধব  রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি’র  সাংগঠনিক সম্পাদক  উথোয়াই মং মারমা কে আসন্ন রাঙ্গামাটি জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন  সদস্য মনোনীত করার দাবি উঠেছে।

নিজ জন্মস্থান উপজেলার চিৎমরম ইউনিয়ন এর নিজ গ্রাম থেকে শুরু করে,বিএনপি,তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণ সহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দরা এই দাবী জানিয়েছে।ধারণা করা হচ্ছে বিএনপি সরকার ঘটনের পরপরই প্রথম সংসদ অধিবেশন শেষে গঠিত হতে পারে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। এ বিষয়টিকে কেন্দ্র করে পদ প্রত্যাশীদের নিয়ে ব্যক্তি বিশেষ সমর্থকরা সরকার ও মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণে ব্যস্ত হয়ে উঠেছেন।

দীর্ঘ ১৭ বছর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কাপ্তাই উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা বিএনপি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে উপজেলা নেতাকর্মীদের সঙ্গে সবসময় খবরাখবরসহ সুখ-দুঃখে পাশে থেকে সহযোগিতা করার পাশাপাশি কারানির্যাতিত হয়েছেন। তিনি দুঃসময়ে নেতাকর্মীদের খোঁজ নিতে বিন্দুমাত্রও কার্পণ্যতাও  করেননি। যার কারনে আওয়ামী সরকার  ঈর্ষান্বিত হয়ে বিএনপি নেতা উথোয়াই মং মারমার নামে কয়েকটি মামলা দিয়ে গ্রেফতারও করেছিলেন। বিএনপিকে ভালোবেসে অদম্য ইচ্ছা শক্তি নিয়ে দীর্ঘ ১৭ বছর বিএনপি দলীয় কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে একদিনও পিছু হটেনি।

ঠিক তেমনিভাবে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনের ধানের শীষের প্রার্থী বর্তমান মন্ত্রিসভার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ানকে জয়যুক্ত করতে রাত-দিন সমান তালে নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণা কাজে থেমেছিলেন না। দলের জন্য তিনি এতটাই সক্রিয় ছিলেন যার প্রমাণ জেলা ও কাপ্তাই  উপজেলা বিএনপি দলের নেতাকর্মী ও তৃণমূল পর্যায়ের সাধারণ জনগণ।

দলীয় পরীক্ষীত একজন কর্মী উথোয়াই মং মারমার কথা না বললেই নয়, যার নেই কোনো নিজস্ব চাওয়া, নেই কোনো নিজস্ব চাহিদা—সাদামাটা মনের মানুষ, ক্লিন ইমেজের নেতৃত্ব। পাহাড়ি-বাঙালি ঐক্যের দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ একজন চৌকস ব্যক্তিত্ব কাপ্তাই  উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক  উথোয়াই মং মারমা।

পাহাড়ি-বাঙালির ঐক্যের প্রতীক, ন্যায় ও নিষ্ঠাবান মেহনতী মানুষের আস্থাভাজন, সকলের চেনা মুখ, দীর্ঘ ১৭ বছর নিরলসভাবে দলের জন্য নিবেদিতপ্রাণ—যার রাজনৈতিক জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল সম্পূর্ণ স্বচ্ছ। যিনি তার রাজনৈতিক জীবনের সম্পূর্ণ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজ রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে একটি অবস্থানে নিয়ে এসেছেন। তেমনি করে পিছিয়ে থাকা কাপ্তাই উপজেলার বিভিন্ন জনগোষ্ঠীর অগ্রগতির জন্য তার ত্যাগ, শ্রম, মেধা, অভিজ্ঞতা, সততা ও নিষ্ঠাকে কাজে লাগিয়ে কাপ্তাইয়ের পাঁচটি ইউনিয়নের সকল সম্প্রদায়ের স্বপ্ন বাস্তবায়নের প্রতীক হিসেবে অন্তর্বর্তীকালীন জেলা পরিষদের সদস্য হিসেবে দেখতে চায় এখানকার জনগণ।

কর্মীবান্ধব ও কাপ্তাই উপজেলার তৃণমূল পর্যায়ের জনগণের প্রিয় কাপ্তাই উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাবু উথোয়াই মং মারমাকে আগামী রাঙ্গামাটি জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন সদস্য নির্বাচিত করার জন্য বিএনপি’র সরকার তথা ২৯৯ নং আসনের নবনির্বাচিত এমপি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ানের  কাছে তৃণমূল থেকে শুরু করে পাহাড়ী বাঙালির অধিকাংশ নেতা কর্মীরাই  প্রত্যাশা করছেন।