ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখিপুর নিজ ঘরে গৃহবধুর কম্বলে মোড়ানো লাশ উদ্ধার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 30, 2026 - 1:09 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 43 বার

শরিফুল ইসলাম বাবুল, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে মুক্তা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নিজ ঘর থেকে কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় ছিল বলে জানা যায়। ঘটনার পর থেকে তার ছেলেকে মুরাদ হোসেনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা যায়। এ নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা বেগম কাতার প্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী।

খবর পেয়ে সখিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলেও থানা সূত্রে জানা যায়।

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

এ বিষয়ে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন পিপিএম জানান,মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন দেখে প্রাথমিকভাবে হত্যাকান্ড ধারণা করা হচ্ছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন। ময়না তদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্তদের আটক করতে পুলিশি অভিযান চলছে।