ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ৬:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, April 14, 2026 - 12:35 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 24 বার

কেরানীগঞ্জ (ঢাকা)প্রতিনিধি: কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের ্বর্ণাঢ্য আয়োজনে ব্যাপক আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার সাথে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে রংবেরঙের পোশাক ব্যানার ও ফেস্টুন নিয়ে বাদ্যের তালে তালে একটি আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালিটিতে উপজেলা প্রশাসনের সর্বস্তরের

কর্মকর্তা,সাংবাদিক,সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক কর্মীরা অংশ গ্রহন করে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সরকারী বাসভবন চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা বিভিন্ন লোক সঙ্গীত পরিবেশন করে।