মির্জাপুরে ভূল অপারেশনে ২ সন্তানের জননীর মৃত্যু, অভিযোগ পপুলার হাসপাতালের বিরুদ্ধে
মোঃ রুবেল মিয়া,স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে ভূল অপারেশনে দুই সন্তানের জননী মৃত্যু হয়েছে। এমন অভিযোগ সম্প্রতি উদ্বোধন হওয়া বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মির্জাপুর পপুলার হাসপাতালের বিরুদ্ধে।
এ ঘটনায় মির্জাপুরসহ খৈলসিন্দুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত আঁখি আক্তার (২৫) উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের আমিনুর রহমানের মেয়ে এবং ভাতগ্রাম ইউনিয়নের চৌহাত্তোর গ্রামের শুকুর আলীর ছেলে আলীম উদ্দিনের স্ত্রী। মৃত্যুকালে তিনি ৪ ও ৭ বছর বয়সী দুটি কন্যা সন্তান রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায়, পেটের ডান পাশে (এফএনডি সাইড) তীব্র ব্যথা অনুভব করলে আখি আক্তারকে প্রথমে মির্জাপুর যমুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানকার চিকিৎসক তার রিপোর্ট দেখে বলে এফএনডি সাইড ধরা পরে। পরে তারা সিউর হওয়ার জন্য বংশাই রোডে পপুলার হাসপাতালে যান। সেখানেও পরীক্ষা নিরীক্ষা শেষে একই সমস্যা ধরা পরে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ঢাকার মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মিঠুকে দিয়ে অপারেশন করাতে বলে এবং আশ্বস্ত করেন ওটি ভাল হবে।
পরে কর্তব্যরত চিকিৎসক তার অপারেশন করেন। অধিক সময় পার হলেও আঁখির জ্ঞান ফেরে না এবং চিকিৎসকদের জিজ্ঞেস করলে তারা বলেন জ্ঞান ফিরতে একটু সময় লাগবে।
স্বজনদের অভিযোগ, রাত আনুমানিক ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীর অবস্থা সংকটাপন্ন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আঁখি আক্তারকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, ভুল চিকিৎসা ও চিকিৎসকদের অবহেলার কারণেই আঁখি আক্তারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তারা।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মাঝে ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। হাসপাতাল উদ্বোধন হওয়া শুরুতেই এমন ঘটনা মেনে নেওয়া যায় না দুই শিশু বাচ্চার কি হবে একই কথা সবার কাছে।








