ঢাকা | মে ১০, ২০২৬ - ২:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মির্জাপুরের সাউথ আফ্রিকা প্রবাসীকে গুলি করে হত্যা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 10, 2026 - 6:19 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 50 বার

মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে সাউথ আফ্রিকা প্রবাসী সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে আফ্রিকান সন্ত্রাসীরা।

নিহত সুমনের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর পশ্চিম পাড়ায়। সে ওই এলাকার মোঃ মইজ উদ্দিনের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুমন পরিবারের স্বপ্ন পূরণের জন্য সাউদ আফ্রিকা পাড়ি জমান। দীর্ঘ ১৪-১৫ বছর ধরে কেজেডএন নিউ ক্যাসেল শহরের কাছেই সফলতার সঙ্গে ব্যবসা করে যাচ্ছেন। সেখানে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে। ব্যবসার কাজে মাল ক্রয় করার জন্য গিয়েছিলেন মূল শহরে।

সেখান থেকে ফেরার সময় রোববার (৯ মে) বাংলাদেশ সময় আনুমানিক বিকাল ৫টা এবং আফ্রিকার সময় দুপুর ১টার সময় রাস্তায় গাড়ি থামিয়ে সামনে থেকে সন্ত্রাসীরা গুলি করে সুমনকে হত্যা করে। পরে স্থানীয় পুলিশ এসে লাশ উদ্ধার করে। সুমনের লাশ কবে দেশে আসবে এখনোও জানা যায়নি।

সুমন ৩ বছর আগে বিয়ে করেন। তাদের পরিবারে ফুটফুটে একটি দুই বছরের পুত্র সন্তান রয়েছে। সাত ভাইবোনের মধ্যে সুমন সবার ছোট। তার এমন মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তারিখ: ১০-৫-২০২৬