নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে নূরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও পরিক্ষার ফলাফল দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১মে) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কুইচতারা গ্রামে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পরিক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রধান শিক্ষক ও কুইচতারা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাফুজুর রহমান,সহকারি শিক্ষক ও কুইচতারা উওর পাড়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ শওকত আলী,মাদ্রাসার কমিটির উপদেষ্টা হাজী মো.মেহেরুল ইসলাম, কুইচতারা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও মাদ্রাসার ভুমি দাতা মো.বদর উদ্দিন,মাদ্রাসার কমিটির সদস্য ইলিয়াস সিদ্দিকী, মো.রনি সিকদার,সিঙ্গাপুর প্রবাসী মো.সোহেল রানা, মো.সোলাইমান মিয়া সহ মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।








