ঢাকা | মে ২৫, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঈদ যাত্রায় ভূরুঙ্গামারী থানার ওসির জরুরি বিশেষ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 24, 2026 - 6:59 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

সম্মানিত ভূরুঙ্গামারীবাসী,
আসসালামু আলাইকুম!

পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে যারা ঢাকা চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থান হতে বাড়ী ফিরবেন।তাদেরকে আন্ধারীঝাড় ও ভুরুঙ্গামারী বাস স্ট্যান্ড ছাড়া ভিন্নস্থানে ভোর বেলা দূরপাল্লার যাত্রীবাহী বাস হতে না নামার জন্য বিনীত অনুরোধ করা হলো।যে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বাস স্ট্যান্ডে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।জরুরী প্রয়োজনে থানার মোবাইল পাটিকে অবহিত করুন।ভুরুঙ্গামারী থানা তথা কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত।

যারা ঈদের দীর্ঘ ছুটিতে নিজ নিজ বাসা-বাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে গ্রামের বাড়ীতে যাবেন, তারা নিজ নিজ বাসা/ বাড়ির নিরাপত্তা নিশ্চিত করুন,প্রয়োজনে বাসা বাড়ি/অফিস /ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামরা স্থাপন করুন।খন্ডকালীন নিরাপত্তা কর্মী নিয়োগ করুন, প্রতিবেশীকে আপনার বাসা-বাড়ীর প্রতি খেয়াল রাখার জন্য উৎসাহিত/ অনুরোধ করুন।

প্রয়োজনে-
ওসি ভুরুঙ্গামারী 01320-133490,
ডিউটি অফিসার 01320-133495,
জাতীয় জরুরী সেবা 999,
নম্বরে কল করে পুলিশি সহায়তা গ্রহন করুন।