ঢাকা | মে ২৫, ২০২৬ - ৪:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম এর ৪৩তম শাহাদাত বার্ষিকী আজ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, May 24, 2026 - 7:02 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 12 বার

মো: আব্দুর রাজ্জাক (কাজল) ভূরুঙ্গামারী প্রতিনিধি: নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ, সৎ, নিষ্ঠাবান, অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিক, সেই বীরত্ব বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের আজ ৪৩তম মৃত্যুবার্ষিকী…

আজ থেকে ৪৩ বছর আগে, ১৯৮৩ সালের ২৪শে মে, ভোর ৩টা ৩০ মিনিটে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার কলেজ পাড়ায়,তার নিজ বাড়িতে একদল দুষ্কৃতিকারীর গুলিতে তিনি শাহাদাত বরণ করেন।

সেই কালরাতে তিনি শুধু প্রাণ হারাননি, রেখে গেছেন এক বীরত্ব আর আদর্শের উত্তরাধিকার। মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে শুরু করে জনসেবার ময়দান—সবখানেই তার সাহস, সততা আর মানবিকতা ছিল অনুকরণীয়। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, ন্যায়ের পক্ষে আপসহীন থাকা—এসব গুণ আজও এলাকার মানুষের মুখে মুখে রূপকথার মতো শোনা যায়।

তিনি চলে গেছেন, কিন্তু তার কর্ম আর ত্যাগের স্মৃতি মলিন হয়নি। সময় যত গড়িয়েছে, তার আদর্শ ততই উজ্জ্বল হয়েছে।

আল্লাহ তার নেক আমলগুলো কবুল করে তাকে শহিদী মর্যাদায় ভূষিত করবেন এবং তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে ও জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করবেন এই কামনা মহান আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন মরহুমের পরিবার ও শুভাকাঙ্ক্ষী।