ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ৬:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আর কত মানুষ মারা গেলে ফুট ওভারব্রীজ হবে, প্রশ্ন এলাকাবাসীর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 30, 2026 - 6:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 242 বার

মোঃ রুবেল মিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের মির্জাপুরে আর কত মানুষ মারা গেলে ফুট ওভারব্রীজ হবে, এমন প্রশ্ন করেন সজিব খানসহ এলাকাবাসী সবাই।পোষ্টকামুরী ১ নং ওয়ার্ডের চরপাড়া গ্রামের  ফুট ওভার ব্রীজের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় গ্রামবাসীরা।

এ পর্যন্ত এই গ্রামের ছোট বড় মিলেয়ে ছয় জনের মৃত্যু হয়েছে সড়ক দূর্ঘটনায়। শুধুমাত্র রাস্তা পারাপার হওয়ার জন্য মৃত্যু হয়েছে, তারমধ্যে তসলিম খান, শিমুল খান, হাফিজুর রহমান, আকাশ, হেলাল খান, সেলিম খানসহ আরো গুরতর আহত হয়েছে শতাধিক মানুষ।।

আজ পোষ্টকামুরী চরপাড়া গ্রামের বাসিন্দা গজনবী খান নামে এক ব্যক্তি আহত হয়। এ দুর্ঘটনার পর ওই এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় জুরে যানজটের সৃষ্টি হয়।বিপাকে পড়েন গাড়ীতে থাকা সাধারণ যাত্রীরা।

খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সভাপহি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম
মহসিন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার সহ সাবেক ৩ কাউন্সিলর জলিল, লাবণ, রাসেদ ঘটনাস্থলে এসে তাদের সাথে কথা বলেন।

সাবেক কাউন্সিলর আব্দুল জলিল বলেন, মহাসড়কের এই স্থানে একটি ফুটওভার ব্রিজের দাবি দীর্ঘ দিনের। ব্রিজ না থাকায় প্রতিনিয়ত এই স্থানে মহাসড়ক পার হওয়ার সময় অনেকে নিহত ও আহত হয়েছেন। তাই তারা মহাসড়ক অবরোধ করেছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবিব ওই স্থানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
তিনি আরো বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জনগুরুত্বপূর্ণ বিবেচনায় ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।