ঢাকা | জুন ৭, ২০২৬ - ১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে চালের ড্রামে লুকানো ৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার, যুবক আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, June 6, 2026 - 5:26 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 52 বার

মো: আব্দুর রাজ্জাক (কাজল) জেলা প্রতিনিধি কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫ জুন শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাথরডুবি ইউনিয়নের থানাঘাট বাজার এলাকার সুজন আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ।পরে বাড়ির পিছনে খড়ি রাখা ঘরে পরিত্যক্ত চালের ড্রামের ভেতর লুকিয়ে রাখা ৮ কেজি মাদকদ্রব্য  গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে গাঁজা বিক্রির নগদ ৮ হাজার টাকাও জব্দ করা হয়।গ্রেফতার কৃত ওই যুবকের নাম

জসিম উদ্দিন (২৪)। সে ওই এলাকার সুজা মিয়ার ছেলে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমি ও উপপরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে ৮ কেজি ভারতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পাহারায় নিযুক্ত জসিমকে নগদ ৮ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়।অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং এই অভিযান চলমন থাকবে।এ সময় তিনি ভূরুঙ্গামারী সকল সুধীমহলের কাছে সহযোগিতা কামনা করেন।