চট্টগ্রাম প্রবাসী ক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত: ১১ জুন জাফলংয়ে আনন্দ ভ্রমণ
চট্টগ্রাম অফিস: মানবিকতার কল্যাণে নিয়োজিত অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিঃ’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও কার্যকরী কমিটির আলোচনা সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ জুন, ২০২৬) সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার হেলাল (সিআইপি)।

সংগঠনের পরিচালক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ-এর সঞ্চালনায় সভায় প্রবাসীদের অধিকার রক্ষা, দেশ ও মানবতার কল্যাণে সংগঠনের বর্তমান ও ভবিষ্যৎ সামাজিক ও মানবিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা প্রবাসীদের কল্যাণে এবং আর্তমানবতার সেবায় সংগঠনের ঐক্যবদ্ধ পথচলাকে আরও বেগবান ও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) ‘চট্টগ্রাম-সিলেট-জাফলং ঈদ পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ’-এর তারিখ ও সময় নির্ধারণ করা হয়।
উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সংগঠনের ভাইস-চেয়ারম্যান ইমন ইসমাইল, পরিচালক কামাল পারবেজ, পরিচালক আব্দুল মান্নান, পরিচালক দিদারূল আলম, পরিচালক সোহেল সিকদার, পরিচালক জসিম কুসুমপূরি, পরিচালক আবুল কাশেম, উপদেষ্টা নূরুল কবির এবং উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করা হয়।








