ঢাকা | জুন ১২, ২০২৬ - ১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণায় খালের উপর স্থায়ী বাঁধ অপসারণ করলেন প্রশাসন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, June 10, 2026 - 10:07 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 22 বার

মামুন কৌশিক, নেত্রকোণাঃ নেত্রকোণার সদর উপজেলার কানাখালী খালের উপরে অবৈধ বাঁধ দিয়ে মাছ নিধন, উচ্ছেদ করলেন প্রশাসন

মঙ্গলবার (৯ জুন) বিকালে এ উচ্ছেদ অভিযান পারিচালনা করা হয়। এ খাল অবৈধ ভাবে বাধ দিয়ে এলাকার প্রভাবশালী কিছু লোক মাছ নিধনে জড়িত ছিল। সংশ্লিষ্ট এলাকাবাসী অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, খালের বাঁধ উচ্ছেদের মাধ্যমে মৎস্য সম্পদ বৃদ্ধির পাশাপাশি শত শত লোকের কৃষিকাজ ও ব্যবহারযোগ্য পানির সংকট নিরাসন হবে বলে জানালেন অনেকে।

এলাকাবাসি জানান, সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া কানাখালী খালের উপর অবৈধ ভাবে বাধ দিয়ে মাছ নিধন চলছিল দীর্ঘ দিন থেকে।বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে আজ বিকালে অভিযান চালিয়ে বাঁধটি অপসারণ করা হয়।এ খালের বাঁধ অপসারণের জন্য প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসি।

বাঁধ অপসারণ কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.)কামরুল হাসান।

এ ব্যাপারে ইউএনও আব্দুল্লাহ্ আল বাকিউল বারী জানান, দীর্ঘদিন ধরে খালে স্থায়ী বাঁধ দিয়ে মাছ ধরা হচ্ছিল । বিষয়টি জানতে পেরে আমরা বাঁধটি অপসারণ করেছি। এতে এলাকাবাসি উপকৃত হবেন।