ঢাকা | জুন ২৭, ২০২৬ - ৬:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় সিসি ঢালাই রাস্তার নির্মাণকাজের উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, June 26, 2026 - 9:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

রাংগুনীয়া প্রতিবেদক: রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ৩ নম্বর ওয়ার্ডের মকবুল চৌধুরী বাড়ির দীর্ঘদিনের জরাজীর্ণ রাস্তার সিসি ঢালাই নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

নির্মাণকাজের উদ্বোধন করেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইমরান হোসাইন চৌধুরী। এ সময় তিনি বলেন, মাননীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী-এর উদ্যোগে এ উন্নয়ন প্রকল্পটি অনুমোদন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউচুপ মিয়া চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে জুমার নামাজ শেষে মাননীয় এমপির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।