বাংলাদেশ সেনাবাহিনীর নতুন ব্যাটালিয়নের যাত্রা: পেশাদারিত্ব, ঐতিহ্য ও নেতৃত্বের নতুন অধ্যায়
মোঃ নাসির, প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত ২য় বাংলাদেশ ব্যাটালিয়নের আনুষ্ঠানিক যাত্রা দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৬ সালের ১৮ জুন ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ব্যাটালিয়নটির উদ্বোধন করা হয়।
ব্যাটালিয়নের চারটি কোম্পানির নাম রাখা হয়েছে ইসলামের ইতিহাসের চারজন সম্মানিত সাহাবি—উমর (রা.), আবু বকর (রা.), উসমান (রা.) এবং আলী (রা.)—এর নামে। এই নামগুলো মুসলিম ঐতিহ্যে সততা, ন্যায়বিচার, সাহসিকতা, নেতৃত্ব ও আত্মত্যাগের প্রতীক হিসেবে পরিচিত।
বাংলাদেশ সেনাবাহিনী সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ব্যাটালিয়নটি বাংলাদেশ মিলিটারি একাডেমির বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করবে। পরবর্তীতে এটিকে একটি স্বতন্ত্র স্থানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
এই উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান-এর নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও সম্মান জানিয়েছেন অনেকেই। সেনাবাহিনীর আধুনিকায়ন, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর নেতৃত্ব সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা।
স্যালুট জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে। নতুন এই ব্যাটালিয়নের সফলতা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার সকল প্রচেষ্টার জন্য শুভকামনা।








