ঢাকা | জুলাই ৪, ২০২৬ - ২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ভূরুঙ্গামারী ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Thursday, July 2, 2026 - 5:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 41 বার

মো: আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম প্রতিনিধি: সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ ২ জুলাই বৃহস্পতিবার ২০২৬ ইং।

তারি ধারাবাহিকতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতেও এইচএসসি ও সমমানের পরিক্ষা শুরু হয়েছে।পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা দিতে “হেল্প ডেস্ক” কার্যক্রমের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা।পরীক্ষার কেন্দ্রে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের যেন কোনো রকম হয়রানি বা দুশ্চিন্তা ছাড়া পরীক্ষা দেওয়া যায়, সেই লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ নিয়েছেন তাঁরা ।

ছাত্রশিবিরের নেতাকর্মীরা পরীক্ষা কেন্দ্রে প্রতিটি শিক্ষার্থী ও অভিভাবকের জন্য বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন এবং কলম বিতরণ করেন। শিক্ষার্থীদের সিট প্ল্যান, কেন্দ্র চেনা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করেন। অনেক শিক্ষার্থীর ব্যাগ ও প্রয়োজনীয় নথিপত্র নিরাপদে রাখার জন্য আলাদা ব্যবস্থা করেন। এতে করে শিক্ষার্থীরা নির্ভয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পেরেছে।

ছাত্রশিবিরের পক্ষ থেকে আরও জানানো হয়, আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ মানবিক ও সেবামূলক। কোনো রাজনৈতিক উদ্দেশ্য এখানে নেই।

হেল্প ডেস্ক কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও ইসলামী ছাত্রশিবিরের উপজেলার স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
শিক্ষার্থী ও অভিভাবকদের সব সময় পাশে ছিলেন মো. আরিফুল ইসলাম – সভাপতি ভূরুঙ্গামারী উপজেলা শিবির।মো: আবিদুর রহমান সাজিদ- সভাপতি ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা শিবির। মো: রাকিবুল হাসান রনি – সেক্রেটারি, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা শিবিরসহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবক টিম ছিলেন।

আয়োজক কারিরা বলেন পরীক্ষার্থীরা যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই হেল্প ডেস্কের আয়োজন। আমরা সকল পরীক্ষার্থীর উজ্জ্বল সাফল্য কামনা করছি।

এই সহায়তা পেয়ে অনেক শিক্ষার্থী ও অভিভাবক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, গরমের মধ্যে পানি-স্যালাইন পাওয়া এবং ব্যাগ রাখার ব্যবস্থা থাকায় তাদের অনেক উপকার হয়েছে এবং ধন্যবাদ জানিয়েছন আয়োকজকদের।